Background

চিটাগাং সেগুন কাঠের এই দরজা

চিটাগাং সেগুন কাঠের এই দরজা

চিটাগাং সেগুন কাঠের এই দরজা সহ এই বিল্ডিং এর সকল দরজা ও চৌকাঠ তিনি আমাদের AB Door & Furniture বড়লেখা শোরুম থেকে নিয়েছিলেন। আমাদের প্রোডাক্টের গুনগত মান ও সার্ভিসের উপর উনি ও প্রতিবেশীদের অনেকেই অনেক প্রশংসা করেছেন এবং খুশি হয়ে কাস্টমার নিজেই এই ছবি তুলে তিনি আমার কাছে পাঠিয়েছেন।
আমি যখন উনাদের বিল্ডিং এ ভিজিট করতে গিয়েছিলাম তখন উনাদের বিল্ডিং এর কন্ট্রাকটর, উনাদের বড় ভাই ও উনাদের বৃদ্ধ বাবা মা আমার কথা ও কাজে মিল পেয়েছেন বলে খুব সম্মান করেছেন এবং খুশি হয়ে আমাকে অনেক অনেক দোয়া করে দিয়েছেন। উনার সারাজীবনের কষ্টের টাকায় গড়ে উঠা স্বপ্নে আমরাও সামান্য অংশীদার হতে পেরে গর্বিত অনুভব করছি।
আমার মেজো ভাইয়ার একটা কথা সবসময় মনে পড়ে, ভাইয়া বলেছেন,, সামান্য লাভের আশায় বাজে মাল বিক্রি করে মানুষের বদদোয়া না কামিয়ে ভালো মালটাই বিক্রি করো দেখবা কাস্টমার খুশি হয়ে মন থেকে দোয়া করে দিবে তাতে তোমার ব্যবসা ভালো হবে ও মানসিক শান্তি পাবে।